তদবির না রাখায় প্রকৌশলীকে ফাঁসাতে তৎপর বিএনপি নেতা,হামলার চেষ্টা
নোয়াখালী প্রতিনিধিঃ
তদবির না রাখায় প্রকৌশলীকে ফাঁসাতে তৎপর বিএনপি নেতা,হামলার চেষ্টা। নোয়াখালীতে ব্যক্তিগত বিরোধের জেরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ। তাও আবার ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’এর প্যাডে দুদকে এ চিঠি দেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের আহ্বায়কের দায়িত্ব নেন আবুল কালাম আজাদ। দুদকে পাঠানো চিঠিতে লেখা অভিযোগগুলোর শুরুতেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।