সিংগাইরে আঠালিয়া গ্রামের রিপনের ইয়াবা ব্যবসা জমজমাট,ক্ষুব্ধ এলাকাবাসী

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের সিরাজের পুত্র রিপন(৩৫)এর ইয়াবা ব্যবসা এখন জমজমাট।ফলে ধ্বংস হচ্ছে এলাকার শিক্ষার্থী ও যুব সমাজ।

জানা গেছে,রিপন প্রশাসনকে থোরাই কেয়ার করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এলাকার কেউ তার বিরুদ্ধে টুঁ-শব্দ করতে পারে না।সন্ধ্যা নামলেই ক্রেতা সাধারণের ভীড় লক্ষ্য করা যায়।এলাকার ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে রিপন হচ্ছে বিগ ব্যবসায়ী। তার ব্যবসার কারণে এলাকার অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চুরি। শিক্ষা অধ্যুষিত আঠালিয়া গ্রামের অভিভাবক মহল এখন দারুণ উদ্বিগ্ন। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।এলাকাবাসী তার ব্যবসা রোধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

শিরোনাম