বাসা ভাড়া নেওয়ার নামে বাড়িতে প্রবেশ করে ডাকাতি,বৃদ্ধাকে হত্যা
বগুড়া প্রতিনিধিঃ
বাসা ভাড়া নেওয়ার নামে বাড়িতে প্রবেশ করে ডাকাতি। বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তরা ভাড়া নেওয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতির পর রাজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘরের জিনিসপত্র তছনছ করে নগদ ১০ লাখ টাকা ও পাঁচ ভরি সোনার গহনা নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের নিজ দুর্গাহাটা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গাবতলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, পরিবারের সদস্যরা ডাকাতির অভিযোগ করছেন। তবে প্রাথমিক তদন্তে ওই বৃদ্ধাকে হত্যার কোনও প্রমাণ মেলেনি।