মধুখালীতে বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মারামারি,আহত-৭
ফরিদপুর প্রতিনিধিঃ
বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মারামারি,আহত-৭। ফরিদপুর মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৬/৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫টার দিকে বাগাট ইউনিয়নের বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে মধুখালী উপজেলা বিএনপি দুই নেতার পক্ষে বিভক্ত। এর এক পক্ষের নেতৃত্ব দেন দলীয় মনোনয়ন প্রত্যাশী কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন একই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া। আর এ দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।