শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেয়া হবে: অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টারঃ
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে শেখ হাসিনার বক্তব্য প্রচার ও প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে সরকার। কারণ উসকানিমূলক বক্তব্য প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের লঙ্ঘন। শুক্রবার (২২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন।’

শিরোনাম