যশোরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

যশোর প্রতিনিধিঃ
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর । যশোরে সাপের কামড়ে ফাহিম (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ফাহিম যশোর সদরের রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা উত্তরপাড়ার আজিজুর রহমানের ছেলে। সে স্থানীয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।

ফাহিমের চাচা মো. শাহাজান হোসেন বলেন, ‘শুক্রবার ভোর ৩টার দিকে ভাতিজার চিৎকারে আমরা যাই। ওই সময় ফাহিম আমাদের জানায়, লম্বা কী যেন তাকে কামড়াইছে, খুব জ্বলছে। আমরা ভাবলাম বিষাক্ত কোনও পোকা কামড়াইছে। পরে অবস্থা খারাপ দেখে তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।’

শিরোনাম