বুকভরা জ্বালা নিয়ে চলে গেলেন বিভুরঞ্জন,কেউ পাশে দাঁড়ায়নি

নিজস্ব প্রাতনিধিঃ
বুকভরা জ্বালা নিয়ে চলে গেলেন বিভুরঞ্জন,কেউ পাশে দাঁড়ায়নি। পঞ্চাশ বছরের সাংবাদিকতার পথচলা শেষ হলো এক অপূর্ণ স্বপ্ন, অবহেলা ও দুঃখকষ্টের বোঝা বুকে নিয়ে। দেশের সাংবাদিকতার ইতিহাসে এক সৎ ও সাহসী নাম—বিভুরঞ্জন সরকার। থেমে গেলো তার সত্য লেখার কলম। সাংবাদিকতার ইতিহাসে রেখে গেলেন এক অন্যান্য স্থাপন। পুরো জাতির কাছে রেখে গেলেন এক খোলা চিঠির বার্তা।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাসাবো রাজারবাগ বরদেশ্বরী মন্দিরে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের চোখের জলে শেষকৃত্য সম্পন্ন হয় এই প্রবীণ সাংবাদিকের। শোকমগ্ন উপস্থিত সবাই জানালেন, বিভুরঞ্জন শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন সৎ, সাহসী ও আপসহীন এক মানবিক মানুষ। রাজনৈতিক মাঠেও তিনি ছিলেন সৎ ও সাহসী নেতৃত্বের প্রতীক।

শিরোনাম