আগে রাষ্ট্রের কাঠামো ঠিক করতে হবে, তারপর নির্বাচন করতে হবে: ফরহাদ মজহার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আগে রাষ্ট্রের কাঠামো ঠিক করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। ক‌বি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘রাজনীতিবিদদের চাপের মুখে নতি স্বীকার করে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন ডক্টর ইউনুস। সব রাজনৈতিক দলের চাপে তিনি বাধ্য হয়েছেন।’ শনিবার (২৩ আগস্ট)‌ দুপুরে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা ব‌লেন ।

সভায় ফরহাদ মজহার ব‌লেন, ‘আমাদের প্রথম কাজ হলো, নতুন রাষ্ট্র গঠন করা। আমাদের সবাইকে এক হয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে হবে। আগে রাষ্ট্রের কাঠামো ঠিক করতে হবে, তারপর নির্বাচন করতে হবে।’

শিরোনাম