বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শোকজ বিএনপির

সংবাদ জমিন রিপোর্টঃ
বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শোকজ বিএনপির। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। রবিবার (২৪ আগস্ট) দলটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কারণ দর্শানোর এই চিঠিতে সই করেন রুহুল কবির রিজভী আহমেদ।

শোকজের চিঠিতে বলা হয়, ‘আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি। মহিমান্বিত এই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন।’

শিরোনাম