কারাগারে হার্ট অ্যাটাক করেছেন প্রধান বিচারপতি খায়রুল হক

সংবাদ জমিন রিপোর্টঃ
কারাগারে হার্ট অ্যাটাক করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তাকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। খায়রুল হকের ছেলে আশিকুল হকও গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, বর্তমানে তার বাবা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

জানা গেছে, গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীকালে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিরোনাম