অধ্যক্ষ ও শিক্ষার্থী না থাকলেও চলছে কলেজ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অধ্যক্ষ ও শিক্ষার্থী না থাকলেও চলছে কলেজ। কলেজের অবকাঠামো আছে। জাতীয় পতাকা উত্তোলন হয় নিয়মিত। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি নেই। কলেজে আসেন না অধ্যক্ষ। থাকেন ঢাকায় কিংবা নীলফামারীতে। কলেজের দায়িত্ব পালন বলতে শুধু অফিস সহকারী ও আয়া-পিয়নের দায়সারা পদচারণা। এভাবেই চলছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউট নামে কলেজের কার্যক্রম।

উপজেলা পরিষদ থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মির্জাপাড়া এলাকায় রৌমারী-ঢাকা মহাসড়কের পাশে দুই একর জায়গা নিয়ে, চকচকে সাইনবোর্ড টাঙ্গিয়ে নামমাত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সাইনবোর্ডে লেখা ‘ সাংবাদিক ফোরাম কর্তৃক পরিচালিত’! তবে কোথাকার কোন সাংবাদিক ফোরাম তার হদিস নেই।

শিরোনাম