সংবাদ জমিন রিপোর্টঃ
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা। রাজধানী ঢাকার বেসরকারি মিরপুর কলেজে সরকারের প্রেষণে নিয়োগ দেওয়া অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠান প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করে অধ্যাপক আবুল উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুরকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ঢাকার বেসরকারি মিরপুর কলেজে প্রেষণে একজন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়মিত অধ্যক্ষ নিয়োগের জন্য কলেজের পক্ষ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সে বিজ্ঞপ্তির পর ১৫ প্রার্থী আবেদনও করেছেন। তাদের প্রত্যেকর কাছ থেকে এক হাজার টাকার ব্যাংক ড্রাফট নেওয়া হয়েছে। এরই মধ্যে গত ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবুল উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুরকে মিরপুর কলেজে অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগ দেয়। এ ঘটনার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।