ক্ষমা না চাইলে দুই দেশের মধ্যে সম্পর্ক টেকসই না হওয়ার আশঙ্কা

সংবাদ জমিন রিপোর্টঃ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য একাধিক পাকিস্তানি মন্ত্রী ঢাকা সফর করছেন। সফরে প্রথাগত সম্পর্ক যেমন- অর্থনৈতিক ও অন্যান্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কিন্তু প্রথাগত সহযোগিতার সম্পর্ক দৃঢ় করার জন্য ১৯৭১ সালে নিরীহ বাংলাদেশিদের ওপর পাকিস্তান সেনাবাহিনী যে গণহত্যা ও নৃশংসতা চালিয়েছিল, সেই ইস্যুর সুরাহা হওয়া দরকার বলে মনে করছে সরকার।

স্বাধীনতা যুদ্ধের সময়ে অপকর্মের জন্য পাকিস্তান ক্ষমা না চাইলে দুই দেশের মধ্যে সম্পর্ক টেকসই না হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে পৃথিবীর অনেক দেশের মধ্যে বৈরী সম্পর্ক ছিল এবং পরবর্তীতে ‘ক্ষমা চাওয়া’ ও ’ক্ষমা করার’ মাধ্যমে বিষয়টি সুরাহা হয়েছে। এক্ষেত্রেও সেটি সম্ভব এবং পাকিস্তানের সেটিই করা দরকার।

শিরোনাম