হালদা নদীতে আরও একটি মৃত ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
হালদা নদীতে আরও একটি মৃত ডলফিন উদ্ধার। চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর শাখা খাল থেকে ৩৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে হালদা নদীর শাখা খাল কাটাখালী থেকে ভাসমান অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। বিকালে এ তথ্য জানিয়েছেন নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া।

খবর পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিনিধি গবেষক শাহ মোহাম্মদ কায়সার, রিসার্চ অ্যাসোসিয়েট এএইচএম শিহাব নেওয়াজ ডলফিনের সুরতহাল করার পর এটিকে মাটিচাপা দেওয়া হয়।

শিরোনাম