কিশোরগঞ্জে ফজলুর রহমানের পক্ষে রাজপথে বিএনপির মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
রাজপথে প্রতিরোধ গড়ে তুলবেন বিএনপির একটি অংশ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে অপপ্রচার ছড়ানো হচ্ছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপি। এ সময় তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুলের নেতৃত্বে মিছিলটি অষ্টগ্রাম হ্যালিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিরোনাম