নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন,এখনো নিখোঁজ ১৮২ জন,সন্ধান চায় পরিবারর্গ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার এক বছর অতিবাহিত হলেও নিখোঁজ ১৮২ জনের সন্ধান এখনও মেলেনি। নিখোঁজদের সন্ধানের দাবিতে স্বজনরা কিছুদিন পর পর পুলিশ ও প্রশাসনের অফিসে অফিসে তাগাদা দিচ্ছেন। তবে পুলিশ বলছে, নিখোঁজদের মধ্যে ৭৫ জন ঘটনাস্থলে যাওয়ার আলামত পেয়েছে পুলিশ। বাকিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে। ভবনটিতে ২১ ঘণ্টা ধরে আগুন জ্বলার ফলে ঝুকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করা হয়। ফলে ভবনের ভেতরে উদ্ধার অভিযান চালায়নি কর্তৃপক্ষ। তবে ১৫ খণ্ড হাড় পাওয়া গেছে। গত বছরের ১২ সেপ্টেম্বর গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে ৮ সদস্যের তদন্ত কমিটি। সেখানে বলা হয়েছে, ১৮২ জন নিখোঁজ রয়েছেন।

শিরোনাম