শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশী নারী আটক

সংবাদ জমিন রিপোর্টঃ
১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশী নারী আটক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মূল্যের কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি। সোমবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতারের দোহা থেকে আসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছে,এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরের সতর্কতা জারি করি। পরবর্তী সময়ে ওই নারী অন অ্যারাবিয়াল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আমরা তাকে আটক করে তল্লাশি চালায়।

শিরোনাম