হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সারজিস আলমের শ্বশুর!

সংবাদ জমিন রিপোর্টঃ
বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সারজিস আলমের শ্বশুর! সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ জনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

শিরোনাম