শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ হবে ৫ জনের
সংবাদ জমিন রিপোর্টঃ
শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ হবে ৫ জনের। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় দ্বিতীয় দিনে ৫ জন সাক্ষ্য দেবেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে পৃথক তিন মামলায় এসব সাক্ষীরা তাদের জবানবন্দি দেবেন। ইতিমধ্যে সাক্ষীরা আদালতে হাজির হয়েছেন। কিছুক্ষণের মধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথমে শেখ হাসিনার মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর জয় ও পুতুলের মামলায় ওই ৫ জন ব্যক্তিই সাক্ষ্য দেবেন।