ডাকসু নির্বাচনে প্রচারণা শুরু

ঢাকা প্রতিনিধিঃ
ডাকসু নির্বাচনে প্রচারণা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে আগে থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হলেও অফিসিয়ালি শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনও প্রার্থী নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না। পাশাপাশি নির্দিষ্ট সময়ে হলগুলোয় প্রচার চালানো যাবে বলে জানানো হয়েছে।

শিরোনাম