চট্টগ্রামে আগুনে পুড়ে নিহত-১,আহত-২

নিজস্ব প্রতিবদেকঃ
চট্টগ্রামে আগুনে পুড়ে নিহত-১,আহত-২। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা মৌলভীবাজার এলাকায় আগুনে দগ্ধ হয়ে গীতা রানী ঘোষ (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার পরিবারের আরও তিন সদস্য। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দগ্ধ তিন জন হলেন, মারা যাওয়া গীতা রানী ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তার স্ত্রী কণা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন।

শিরোনাম