সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো দুই শ্রমিকের

নিজস্ব প্রতিবেদকঃ
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো দুই শ্রমিকের। চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা গেছেন দুই শ্রমিক। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন,উপজেলার আশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের ছেলে মো. তারেক (২০)।

শিরোনাম