স্ত্রী ও শ্যালকের হাতেই যুবদল নেতা শামীম খু*ন হয়

খুলনা প্রতিনিধিঃ
স্ত্রী ও শ্যালকের হাতেই যুবদল নেতা শামীম খু*ন হয়। খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম হোসেনকে পারিবারিক কলহের জেরে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা আক্তার ও শ্যালককে (১৭) গ্রেফতার করা হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ফাতেমা আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।

গত শুক্রবার রাতে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকার তিনতলায় নিজ বাড়িতে খুন হন যুবদল নেতা শামীম হোসেন (৩৬)। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শিরোনাম