কারখানায় চাঁদা দাবি ও কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধিঃ
কারখানায় চাঁদা দাবি ও কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা। গাজীপুরের শ্রীপুরে তসরিফা ইন্ডস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও কর্মকর্তাকে মাধরের অভিযোগে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারীসহ তার ২৫ সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) ওই কারখানার প্রশাসন ও নিরাপত্তা বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মহসিউল হাসান ভূঁইয়া আদনান বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলাটি করেন।

ওই ঘটনায় আহতরা হলেন,নিরাপত্তা সুপারভাইজার আরফান উদ্দিন (৪৮) ও টিপু সুলতান (৪৪), নিরাপত্তা অফিসার আব্দুল খালেক (৪৫), নিরাপত্তা প্রহরী (গার্ড) রনি মিয়া (২২)।

শিরোনাম