সিংগাইরে খাসেরচরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগে এলাকা তোলপাড়

নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে খাসেরচরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগে এলাকা এখন তোলপাড়। কিভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

জানা গেছে,সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আসাদ উল্লাহ(৩০) ঘুমন্ত জনৈক শিশুকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে।পরের দিন ঘটনাটি ফাঁস হলে এলাকায় তোলপাড় শুর হয়। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও এলাকার একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর রয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শিরোনাম