চট্টগ্রামে শাশুড়ির হাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন,আটক-১

সংবাদ জমিন রিপোর্টঃ
চট্টগ্রামে শাশুড়ির হাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন,আটক-১। চট্টগ্রামে শাশুড়ির ভাড়াটে খুনিদের হাতে অন্তঃসত্ত্বা পুত্রবধূ মাহবুবা আক্তার খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত মূল আসামি বাসার ভাড়াটিয়া মো. আরিফকে (৩৫) গ্রেফতার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট। গত ২৪ আগস্ট বায়েজিদ থানার হাজীপাড়া বেলতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে পিবিআই সদর দফতরের পুলিশ সুপার মো. ইউসুফের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়,শাশুড়ি নাজনিন বেগম দেড় লাখ টাকার বিনিময়ে বাসার ভাড়াটিয়া আরিফের সঙ্গে মৌখিক চুক্তি করেন। পরিকল্পনা অনুযায়ী আরিফ আরও তিন জনকে ভাড়া করেন। ২০২১ সালের ১৬ জুলাই জুমার নামাজের সময় তারা বাসায় ঢুকে নামাজরত অবস্থায় মাহবুবাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

শিরোনাম