চীনা নাগরিকের সেই ওয়ালেট চুরির ঘটনায় দুই জন গ্রেফতার

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীতে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭)।

বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ১৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় চীনা নাগরিকের ওয়ালেট অজ্ঞাত আসামিরা চুরি করে। ঘটনাটি মিডিয়াতে তোলগাড় শুরু হয়।

শিরোনাম