৫ আগস্ট লুট হওয়া পিস্তল বাগেরহাটে উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
৫ আগস্ট লুট হওয়া পিস্তল বাগেরহাটে উদ্ধার। গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লুট হওয়া একটি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে সিএমপির দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর/দক্ষিণ) হাবিবুর রহমান।

গ্রেফতাররা হলেন, বাগেরহাট জেলার মোংলা পৌরসভার মৃত আবদুল জলিলের ছেলে এন এইচ মানিক (৪২)। তিনি থাকেন নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা আরকে ম্যানশন ৪র্থ তলায়। অপরজন হলেন বাগেরহাট জেলার মোংলা থানাধীন মালগাজী এলাকার আবদুল মোতালেবের ছেলে কামাল (৪৩)।

শিরোনাম