মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বললেই কি সন্ত্রাসী কাজ হয়ে যায়: সাংবাদিক পান্না
সংবাদ জমিন রিপোর্টঃ
মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বললেই কি সন্ত্রাসী কাজ হয়ে যায়। আপনাদের কি মনে হয় আমরা সন্ত্রাসী? মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা বা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলা, এগুলো কি সন্ত্রাসী কাজ? দেশের সূর্য সন্তানেরা এই দেশের জন্য যুদ্ধ করেছে। এদেশকে যারা স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা মানে কি সন্ত্রাসী কাজ করা?’ শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এসব মন্তব্য করেছে গ্রেফতার সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।
এদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাবির অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।