আদালতের প্রতি আস্থা না থাকায় জামিন চাইলেন না লতিফ সিদ্দিকী

সংবাদ জমিন রিপোর্টঃ
আদালতের প্রতি আস্থা না থাকায় জামিন চাইলেন না লতিফ সিদ্দিকী। আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তার পক্ষে লড়তে স্বাক্ষরের জন্য যান আইনজীবী সাইফুল ইসলাম। এ সময় লতিফ সিদ্দিকী বলেন, আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, এ জন্য ওকালতনামায় স্বাক্ষর করবো না।

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আইনজীবী সাইফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।আজ রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।

শিরোনাম