দাবি আদায় না হওয়া পর্যন্ত সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে

সংবাদ জমিন রিপোর্টঃ
শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। পূর্ব ঘোষিত তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ঘোষণাটি দেন।

সংবাদ সম্মেলনে বিএসসিদের ৩টি দাবির কথা জানানো হয়। এগুলো হলো- ৩৩ শতাংশ পদোন্নতি কোটা অযৌক্তিক, টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীর জন্য উন্মুক্তকরণ এবং বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না।

শিরোনাম