মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,আহত-৬

মেহেরপুর প্রতিনিধিঃ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,আহত-৬। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন এবং বাকি চার জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- বিএনপি নেতা লিটনের সমর্থক আমঝুপি গ্রামের আয়ুব আলী মাস্টারের ছেলে আমিনুল ইসলাম, মঞ্জুরুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলামের চার কর্মী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তারা হলেন- রনি হেসেন, দেলোয়ার হোসেন, নাফিজ আহমেদ ও শাওন হোসেন। আহতরা সকলে আমঝুপি গ্রামের বাসিন্দা।

শিরোনাম