তোপের মুখে ঢামেক ছাড়লেন আইন উপদেষ্টা

সংবাদ জমিন রিপোর্টঃ
তোপের মুখে ঢামেক ছাড়লেন আইন উপদেষ্টা। গুরুতর আহত গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি ঢামেকের জরুরি বিভাগে অবরুদ্ধ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের গেট দিয়ে বের হয়ে যান আইন উপদেষ্টা।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি ঢামেকে উপস্থিত হলে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরে তিনি ঢামেকের জরুরি বিভাগে গেলে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সেখানেই আটকা পড়েন। পরে নিরাপত্তা প্রহরায় তিনি স্থান ত্যাগ করেন।

শিরোনাম