আইসিইউতে ভিপি নূর

সংবাদ জমিন রিপোর্টঃ
আইসিইউতে ভিপি নূর। রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙে গেছে। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে ভিপি নূরকে।

তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ তথ্য জানান।

শিরোনাম