পাগলা মসজিদের দানবাক্সে এবার সবচেয়ে ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
দানবাক্সে এবার সবচেয়ে ৩২ বস্তা টাকা। আবারও খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স। এবার মসজিদটির দানবাক্সে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। ৪ মাস ১৭ দিন পর শনিবার (৩০ আগস্ট) সকালে খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। সময় বেশি নি‌য়ে খোলায় অনেকেই ধারণা করছেন, এবার অর্থের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

সকাল ৭টায় দানবাক্স খোলার কাজ শুরু হয় জেলা প্রশাসনের উপস্থিতিতে। ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো এলাকা ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পু‌লিশ, সেনাবা‌হিনী, র‌্যাব ও আনসার সদস‌্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

শিরোনাম