জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ‘সুগভীর ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, ‘নুরের ওপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা না, এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ।’শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।’

শিরোনাম