এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিসে হামলা,ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধিঃ
এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিসে হামলা,ভাঙচুর। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে দলটির অফিসে ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

জানা গেছে, ঢাকার কাকরাইল এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহতের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইল শহরে বেলা ১১টার দিকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি নারিলা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। সেখানে তারা ভাঙচুর করেন।

শিরোনাম