লাল শার্ট পরা ব্যক্তি নয়, নুরকে পিটিয়েছে সেনাবাহিনী : রাশেদ খান

নিজস্ব প্রতিনিধিঃ
লাল শার্ট পরা ব্যক্তি নয়, নুরকে পিটিয়েছে সেনাবাহিনী। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, লাল শার্ট পরা ব্যক্তি যাকে পেটাচ্ছে সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। শনিবার (৩০ আগস্ট) রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।

শিরোনাম