ফেসবুক-মাইকে ঘোষণা দিয়ে বিনোদনকেন্দ্রে এসে হামলা, ভাঙচুর ও লুটপাট

দিনাজপুর প্রতিনিধিঃ
ফেসবুক-মাইকে ঘোষণা দিয়ে বিনোদনকেন্দ্রে এসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। দিনাজপুর জেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে গেলে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে জীবন মহল বিনোদন কেন্দ্রটি। পার্কের সামনে শতাধিক দোকান। বৃহস্পতিবার (২ম আগস্ট) এখানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। যেখানে দর্শনার্থীদের আগমনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতো শুক্রবার সেখানে গিয়ে দেখা মিললো সুনসান নীরবতার।

দেখা গেছে, প্রধান ফটক তালাবদ্ধ। দর্শনার্থী নেই। কর্মচারীদের মধ্যে হতাশা। জনসাধারণের প্রবেশ নিষেধ। ঢুকতেই প্রধান ফটকটি ভাঙা। পাশে উল্টে ফেলে রাখা হয়েছে শিশুদের জন্য নির্মিত ট্রেনসহ বিভিন্ন খেলনা। ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন প্রাণী ও পরীর মূর্তি। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের ভাঙা চেয়ার। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে দরবার শরিফ। এতে পুড়ে গেছে ধর্মীয় বই, দাতব্য চিকিৎসায় ব্যবহৃত ওষুধপত্র ও অন্য সামগ্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে দরবার শরিফ সংলগ্ন জামে মসজিদ। কেটে ফেলা হয়েছে গাছ। ভাঙা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচটি মোটরসাইকেল। লুটপাট করা হয়েছে দরিদ্রদের জন্য বিনাসুদে ঋণ দেওয়া অফিসের টাকাপয়সা। সিসি ক্যামেরা, ১৫টি টেলিভিশন ও ফ্যান তছনছ করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউস নামে রিসোর্টের প্রতিটি কক্ষের দরজা-জানালাসহ আসবাব। পিকনিক স্পটের টেবিলগুলো কোপানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে টিকিট কাউন্টার।

শিরোনাম