চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদকঃ
ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটতে পারে। নিহত পিন্টু নগরের হিলভিউ এলাকার বার্মা কলোনির শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কাচমিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

শিরোনাম