ফোন করে ভিপি নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

সংবাদ জমিন রিপোর্টঃ
ফোনে করে ভিপি নুরের খোঁজ নিলেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) সকালে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ জানান, আজ সকাল ১০টায় ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন।

শিরোনাম