রাকসু নির্বাচন কেন্দ্র করে দফায় দফায় ধ্বস্তাধস্তির ঘটনায় আহত-৮

রাজশাহী প্রতিনিধিঃ
নির্বাচন কেন্দ্র করে দফায় দফায় ধ্বস্তাধস্তির ঘটনায় আহত-৮। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে শাখা ছাত্রদল অবস্থান নেয়। এরপর সকাল ১০টায় ওই কার্যালয় ভাঙচুরের পর থেকে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

এতে বহিরাগত শিক্ষার্থী ও সংবাদকর্মীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের অনেকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিরোনাম