কুমিল্লায় মা ও মেয়ের লাশ উদ্ধার, আটক-২

কুমিল্লা প্রতিনিধিঃ
মা ও মেয়ের লাশ উদ্ধার, আটক-২। কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) বিকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়। নিহত দুজন হলেন, রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)।

ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লুৎফা বেগমের ছেলে শাহীন ও ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।

শিরোনাম