নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
নোয়াখালী প্রতিনিধিঃ
হামলা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর। নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময় হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জিলা স্কুলের সামনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে জেলা শহরের সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে সড়কের পাশে অবৈধভাবে থাকা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা মাইজদী প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।