মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের সংঘর্ষ, নিহত-১

হবিগঞ্জ প্রতিনিধিঃ
মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের সংঘর্ষ, নিহত-১। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় চার গ্রামের লোকজনের সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজিচালিত অটোরিকশাচালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ববিরোধের জের ধরে রাধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পাল্টাপাল্টি অবস্থান নেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম