দ্বিতীয় দিনের মতো বাকৃবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের রেললাইন অবরোধ। ছয় দফা দাবি আদায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাকৃবি ক্যাম্পাসের জব্বারের মোড়ে রেললাইন অবরোধ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে তাদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত রেললাইন অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা। এ কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি উত্থাপন করে সোমবার বিকালে রেললাইন অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

শিরোনাম