বিদ্যালয়ের ভুয়া শাখায় চাকরি করে ৫ শিক্ষক হাতিয়ে নিয়েছেন দেড় কোটি টাকা

পাবনা প্রতিনিধিঃ
ভুয়া শাখায় চাকরি করে ৫ শিক্ষক হাতিয়ে নিয়েছেন দেড় কোটি টাকা। পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরের ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া শাখা দেখিয়ে পাঁচ জন শিক্ষক দীর্ঘ এক যুগ ধরে চাকরি করছেন। এ সময়ে তারা সরকারি কোষাগার থেকে তুলেছেন প্রায় দেড় কোটি টাকা বেতন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এ অনিয়মের সত্যতা মিলেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড যাচাই করে জানায়, বিদ্যালয়ের অতিরিক্ত শাখার অনুমোদনের কাগজপত্র ভুয়া। এ ঘটনায় মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও বন্ধ ও নিয়োগদাতা প্রধান শিক্ষক শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

শিরোনাম