চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরদের পদত্যাগ দাবি করলো ক্ষুব্ধ শিক্ষার্থীরা
চট্রগ্রাম প্রতিনিধিঃ
উপাচার্য ও প্রক্টরদের পদত্যাগ দাবি করলো ক্ষুব্ধ শিক্ষার্থীরা। স্থানীয়দের হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে দাবি করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রসংগঠন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি তুলেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে দুপুর ১২টায় উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিসহ আরও চার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন।