ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের

সংবাদ জমিন রির্পোটঃ
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের । গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ের মধ্যে মারা গেছেন ৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫০১ জন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

শিরোনাম