নিজস্ব প্রতবিদেক :
মানিকগঞ্জের সিংগাইরে সাব-রেজিস্টারের বিরুদ্ধে অফিস করা নিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে।এ নিয়ে দলিল লেখক,দলিল দাতা ও দলিল গ্রহীতার মধ্যে চলছে নানামুখী সমালোচনা।
জানা গেছে,সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করার কথা থাকলেও তিনি আসেন ১টার পর। সপ্তাহে ৫ দিন অফিস করার কথা থাকলেও তিনি আবার মাঝে-মধ্যে অফিসেও আসেন না।সময়মত অফিসে আসা ও মাঝে-মধ্যে অফিস না করার কারণে দলিল লেখক,দলিল দাতা ও দলিল গ্রহীতারা রীতিমত ভোগান্তির শিকার হচ্ছেন। এ অফিসে প্রতিদিন বায়না দলিল, হেবা,পাওয়ার,সাফকবলাসহ প্রায় শতাধিক দলিল সম্পাদন হয়ে থাকে। কিন্তু সাব-রেজিস্ট্রার সঠিক সময়ে অফিসে না আসায় চরম ভোগান্তিতে পড়ছেন দলিল লেখক,দলিল দাতা ও গ্রহীতারা ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক, দলিল দাতা ও দলিল গ্রহীতারা সংবাদ মাধ্যমকে জানান, আমরা প্রতিদিন নিয়মিত অফিসে আসলেও সাব-রেজিস্ট্রার সঠিক সময়ে না আসায় ও খেয়ালখুশি মত অফিস করায় আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে । সেইসাথে দুপুরের পরে এজলাসে ওঠে তড়িঘড়ি করে দলিল সম্পাদন করতে গিয়ে দাতা-গ্রহিতাদের সাথে অসদাচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা সাব-রেজিস্ট্রার মো.মামুন বাবর সেবা গ্রহীতাদের সাথে অসাদাচারণের কথা অস্বীকার করে সংবাদ মাধ্যমেেক বলেন,সাধারনত দলিল লেখকরা ১১ টার পরে পে অর্ডার করেন এজন্য আমি দেরিতে আসি। অনেক সময় অফিস টাইমের শেষেও আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় বলেও তিনি জানান।